Naimur Rahman Nahid

Updates
Expert WordPress & Web Development Services Available!
Check out the new Courier Ratio Checker tool.
Build secure custom plugins & automated web dashboards today.
Expert WordPress & Web Development Services Available!
Check out the new Courier Ratio Checker tool.
Build secure custom plugins & automated web dashboards today.

Naimur Free Domain Availability Checker

আপনার পছন্দের ডোমেইন নামটি ফাঁকা আছে তো?

নতুন ওয়েবসাইট বানানোর কথা ভাবছেন? শুরুতেই প্রয়োজন একটি সুন্দর নাম বা ডোমেইন। আপনার পছন্দের নামটি অন্য কেউ কিনে নেওয়ার আগেই চেক করে নিন সেটি এখনো ফাঁকা (Available) আছে কিনা। আমাদের এই টুলটি দিয়ে খুব সহজেই এবং একদম ফ্রিতে যেকোনো ডোমেইন নামের খোঁজ নিতে পারবেন!

ডোমেইনটি কি অলরেডি কেউ কিনে নিয়েছে?

আপনার সার্চ করা ডোমেইনটি যদি আগে থেকেই কেউ কিনে থাকে, তবে হতাশ হবেন না। ডোমেইনটি কে কিনেছে, কবে কিনেছে এবং কবে মেয়াদ শেষ হবে তা জানতে এক ক্লিকেই আমাদের Advanced WHOIS Checker টুলটি ব্যবহার করতে পারেন।

কেন আমাদের টুলটি ব্যবহার করবেন?

চোখের পলকে রেজাল্ট

কোনো অপেক্ষা ছাড়াই সাথে সাথে জেনে নিন আপনার পছন্দের নামটি ফাঁকা আছে কিনা।

ওয়েবসাইটের ছবি দেখা

যদি আপনার পছন্দের নামটি আগে থেকেই কেউ কিনে থাকে, তবে সেই ওয়েবসাইটে এখন কী আছে, তার একটি লাইভ ছবি বা স্ক্রিনশট আপনি এখানেই দেখতে পাবেন।

এক ক্লিকেই পরের কাজ

ডোমেইন ফাঁকা থাকলে সরাসরি সেটি কিনে ফেলার অপশন পাবেন। আর কেনা হয়ে থাকলে কে কিনেছে তা জানার অপশন পাবেন।

কীভাবে ডোমেইন চেক করবেন?

1

উপরের সার্চ বক্সে আপনার পছন্দের নামটি লিখুন (যেমন: youridea.com)।

2

এরপর নীল রঙের "Search" বাটনটিতে ক্লিক করুন।

3

ব্যাস! সাথে সাথেই রেজাল্ট আপনার সামনে চলে আসবে। ডোমেইনটি ফাঁকা থাকলে সবুজ রঙে দেখাবে, আর কেনা হয়ে গেলে লাল রঙে দেখাবে।

সাধারণ প্রশ্নোত্তর (FAQ)

১. ডোমেইন চেক করার জন্য কি কোনো টাকা দিতে হবে?

না, একদমই নয়! আমাদের এই টুলটি ১০০% ফ্রি। আপনি কোনো অ্যাকাউন্ট খোলা ছাড়াই যতবার খুশি ডোমেইন সার্চ করতে পারবেন।

২. আমার পছন্দের ডোমেইনটি "Taken" (কেনা হয়ে গেছে) দেখালে কী করবো?

হতাশ হওয়ার কিছু নেই! আপনি নামের শেষে .com এর বদলে .net, .co বা .org দিয়ে চেক করে দেখতে পারেন। অথবা, ডোমেইনটি কে কিনেছে তা জানতে আমাদের WHOIS টুলটি ব্যবহার করতে পারেন।

৩. আমি কি বাংলাদেশি (.bd) ডোমেইনও চেক করতে পারবো?

হ্যাঁ, অবশ্যই! আপনি .com, .net এর পাশাপাশি খুব সহজেই যেকোনো বাংলাদেশি (.bd) ডোমেইন নামও এখানে চেক করতে পারবেন।

ব্যবহারকারীদের মতামত

"খুবই ফাস্ট কাজ করে। আমি নতুন ওয়েবসাইটের জন্য ডোমেইন খুঁজছিলাম, এই টুলটি দিয়ে খুব সহজেই চেক করতে পেরেছি।"

T

"অসাধারণ একটি ডোমেইন চেকার টুল। ডোমেইন ফাকা না থাকলে সরাসরি WHOIS ইনফরমেশন চেক করা যায়, যা খুবই কাজের।"

S
Scroll to Top